ঢাকা ০৪:১৬ পূর্বাহ্ন, সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
Logo শেরপুরে শিশুদের দৌড় প্রতিযোগিতার এইমস কিডস সিরিজের জার্সি উন্মোচন। Logo তৌহিদ ভিত্তিক রাষ্ট্র গঠনের বিকল্প নেই শীর্ষক কর্মী সম্মেলনে নিজাম উদ্দিন। Logo শেরপুর মুফতী খলীলুর রহমান নূরানী ও হাফিজিয়া মাদরাসা বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণ। Logo শেরপুর বায়তুন নূর কল্যান সমাজের ৫১ সদস্য কমিটি গঠন। Logo শেরপুর নন্দীর বাজারে উদ্বোধন হলো পল্লী বিদ্যুৎ সমিতির জোনাল অফিস।  Logo দগ্ধ আয়মানও চলে গেল না ফেরার দেশে Logo মাইলস্টোনে বিমান দুর্ঘটনায় উপদেষ্টা পরিষদের বৈঠকে গৃহীত সিদ্ধান্ত। Logo শেরপুর চেম্বারের দ্বি বার্ষিক নির্বাচনে মনোনয়নপত্র প্রদান। Logo শেরপুরের বিএনপি নেতার, জানাজায় হাজারো মানুষের ঢল। Logo ভারতে যাওয়ার সময় শেরপুর জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি আটক।

শেরপুরে শিশুদের দৌড় প্রতিযোগিতার এইমস কিডস সিরিজের জার্সি উন্মোচন।

শেরপুরে শিশুদের দৌড় প্রতিযোগিতা উপলক্ষে এইমস কিডস সিরিজের জার্সি উন্মোচন।

শেরপুর প্রতিনিধি:

শেরপুরে শিশুদের দৌড় প্রতিযোগিতা উপলক্ষে এইমস কিডস সিরিজের জার্সি উন্মোচন ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। আজ ১৫ জানুয়ারি বৃহস্পতিবার দুপুরে শেরপুর প্রেসক্লাব মিলনায়তনে এ জার্সি উন্মোচন করা হয়। এসময় শিশুদের দৌড় প্রতিযোগিতার বিস্তারিত তুলে ধরেন শেরপুর রানার্স কমিউনিটির প্রতিষ্ঠাতা ও রেস ডিরেক্টর মো. আল-আমিন সেলিম।

তিনি জানান, এ দৌড় প্রতিযোগিতায় ১০০ মিটার, ৫০০ মিটার ও ১ হাজার মিটার- এ তিনটি ক্যাটাগরিতে মোট ৬০০ শিশু অংশ নিচ্ছে। শুক্রবার সকাল ৯টায় শেরপুর শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি স্টেডিয়ামে প্রতিযোগিতাটি শুরু হবে। এ উপলক্ষে সকাল সাড়ে ছয়টায় স্টেডিয়ামে কিটব্যাগ বিতরণ করা হবে৷

তিনি আরও জানান, এসোসিয়েশন অব ইন্টারন্যাশনাল ম্যারাথন্স-এইমস এর সার্বিক তত্বাবধানে এবং রানবাংলা ও শেরপুর রানার্স কমিউনিটির সহযোগিতায় স্বাধীনতার ৫৪ বছর উপলক্ষে ৫৪ টাকায় অনলাইন ও অফলাইনে এ দৌড় প্রতিযোগিতার রেজিষ্ট্রেশন সম্পন্ন করা হয়। এতে শেরপুর জেলার গারো পাহাড়ি এলাকার পিছিয়ে পড়া ক্ষুদ্র নৃগোষ্ঠীর শিশু ও হরিজন পল্লীর শিশুরাও অংশ নিচ্ছে।

সংবাদ সম্মেলনে প্রেসক্লাব সাধারণ সম্পাদক মাসুদ হাসান বাদল, কোষাধ্যক্ষ জুবাইদুল ইসলাম, প্রচার সম্পাদক জাহিদুল খান সৌরভসহ স্থানীয় গণমাধ্যমকর্মীরা ও শেরপুর রানার্স কমিউনিটির অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

শেরপুরে শিশুদের দৌড় প্রতিযোগিতার এইমস কিডস সিরিজের জার্সি উন্মোচন।

শেরপুরে শিশুদের দৌড় প্রতিযোগিতার এইমস কিডস সিরিজের জার্সি উন্মোচন।

প্রকাশের সময় : ০৭:৩৮:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬