ঢাকা ১০:৩১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
Logo শেরপুর জেলা পরিষদের প্রশাসক কে শেরপুর চেম্বার অব কমার্স ইন্ডাস্ট্রির সম্বর্ধনা। Logo শেরপুরে গরিব- অসহায়দের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ Logo শেরপুর চকপাঠক ২৩০ টি পরিবারে দুস্থদের মাঝে ঈদ উপহার বিতরণ।  Logo শেরপুরে জেলা পরিষদের নতুন প্রশাসক হলেন এবিএম মামুনুর রসিদ পলাশ। Logo চকপাঠক বাইতুন নূর সমাজ ও মসজিদ কমিটির যৌথ উদ্যোগকে ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠিত হয়। Logo শেরপুরে শিশুদের দৌড় প্রতিযোগিতার এইমস কিডস সিরিজের জার্সি উন্মোচন। Logo তৌহিদ ভিত্তিক রাষ্ট্র গঠনের বিকল্প নেই শীর্ষক কর্মী সম্মেলনে নিজাম উদ্দিন। Logo শেরপুর মুফতী খলীলুর রহমান নূরানী ও হাফিজিয়া মাদরাসা বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণ। Logo শেরপুর বায়তুন নূর কল্যান সমাজের ৫১ সদস্য কমিটি গঠন। Logo শেরপুর নন্দীর বাজারে উদ্বোধন হলো পল্লী বিদ্যুৎ সমিতির জোনাল অফিস। 

শেরপুর চেম্বারের দ্বি বার্ষিক নির্বাচনে মনোনয়নপত্র প্রদান।

নিউজ ডেস্ক : শেরপুর চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির দ্বিবার্ষিক নির্বাচনে উৎসবমুখর পরিবেশে মনোনয়ন ফরম বিক্রি হয়েছে। দীর্ঘ সাত বছর পর নির্বাচনের মাধ্যমে প্রতিনিধি নির্বাচনের সুযোগ পেয়ে উল্লেখযোগ্য সংখ্যাক প্রার্থী মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন। নির্বাচনের তফসিল মোতাবেক ২৩ জুলাই বিকেল চারটা থেকে রাত আটটা পর্যন্ত মনোনয়ন ফরম বিক্রি করা হয়।
এসময় তিনটি গ্রুপে ১৯ পরিচালক পদের বিপরীতে ৬৮ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেন। এরমধ্যে ট্রেড গ্রুপে ২ পরিচালক পদের বিপরীতে ৫জন সাধারণ গ্রুপে ১২ পরিচালকের বিপরীতে ৪৯ জন ও সহযোগী সদস্যের ৫ পরিচালকের বিপরীতে ১৪ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। ২৪ জুলাই বৃহস্পতিবার বিকেল চারটা থেকে রাত আটটার মধ্যে নির্বাচন কমিশনের কাছে মনোনয়নপত্র জমা নেয়া হবে। আগামী ৪ আগষ্ট মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন। এবং আগামী ২২ আগষ্ট শেরপুর আফসার আলী বালিকা বিদ্যালয়ে ভোট গ্রহণ করা হবে। এদিন ট্রেড গ্রুপে ২৭ জন, সাধারণ গ্রুপে এক হাজার তিনশ ৪৯ জন ও সহযোগী গ্রুপে ৮শ ৭৫ জন ভোটার ভোট প্রদান করবেন।
নির্বাচনে নির্বাচন পরিচালনা বোর্ডের চেয়ারম্যান হিসেবে শেরপুরের জিপি এডভোকেট খন্দকার মাহবুব আলম রকিব, সদস্য হিসেবে জেলা আইনজীবি সমিতির সভাপতি এডভোকেট এমকে মুরাদুজ্জামান ও সহকারী অধ্যাপক মুশফিকুজ্জামান শেলিম।
শেরপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির বর্তমান ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ্ব আরিফ হোসেন বলেন, এবার চেম্বারের সদস্যরা স্বতঃস্ফূর্তভাবে সদস্যপদ নবায়ন করেছেন। উল্লেখযোগ্য সংখ্যাক প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্ধিতা করছেন। আমিও একজন প্রার্থী। আশা করি ভোটাররা তাদের পছন্দ মতো যোগ্যদের নির্বাচিত করবেন।
শেরপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির নির্বাচন পরিচালনা বোর্ডের চেয়ারম্যান অ্যাডভোকেট খন্দকার মাহবুবুল আলম রকিব বলেন, গত ১ জুন এই নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়। তফসিল অনুযায়ী, ট্রেড, সাধারণ ও সহযোগী এই তিনটি গ্রুপের পৃথক খসরা ও পরে ১০ জুলাই ভোটার তালিকা প্রকাশ করা হয়। আজ ২৩ জুলাই মনোনয়নপত্র বিতরণ করা হলো এবং ২৪ জুলাই গ্রহণ করা হবে। আমরা শান্তিপূর্ণ পরিবেশে অবাধ ও সুষ্ঠু পরিবেশে ভোট গ্রহণ করবো।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

শেরপুর জেলা পরিষদের প্রশাসক কে শেরপুর চেম্বার অব কমার্স ইন্ডাস্ট্রির সম্বর্ধনা।

শেরপুর চেম্বারের দ্বি বার্ষিক নির্বাচনে মনোনয়নপত্র প্রদান।

প্রকাশের সময় : ০১:১৬:৪৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ জুলাই ২০২৫