ঢাকা ১০:০৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
Logo শেরপুর রঘুনাথ বাজার থানার মোড় ব্যবসায়ী সমিতি  নতুন আহ্বায়ক কমিটি গঠন।  Logo শেরপুর জেলা পরিষদের প্রশাসক কে শেরপুর চেম্বার অব কমার্স ইন্ডাস্ট্রির সম্বর্ধনা। Logo শেরপুরে গরিব- অসহায়দের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ Logo শেরপুর চকপাঠক ২৩০ টি পরিবারে দুস্থদের মাঝে ঈদ উপহার বিতরণ।  Logo শেরপুরে জেলা পরিষদের নতুন প্রশাসক হলেন এবিএম মামুনুর রসিদ পলাশ। Logo চকপাঠক বাইতুন নূর সমাজ ও মসজিদ কমিটির যৌথ উদ্যোগকে ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠিত হয়। Logo শেরপুরে শিশুদের দৌড় প্রতিযোগিতার এইমস কিডস সিরিজের জার্সি উন্মোচন। Logo তৌহিদ ভিত্তিক রাষ্ট্র গঠনের বিকল্প নেই শীর্ষক কর্মী সম্মেলনে নিজাম উদ্দিন। Logo শেরপুর মুফতী খলীলুর রহমান নূরানী ও হাফিজিয়া মাদরাসা বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণ। Logo শেরপুর বায়তুন নূর কল্যান সমাজের ৫১ সদস্য কমিটি গঠন।

মাইলস্টোনে বিমান দুর্ঘটনায় উপদেষ্টা পরিষদের বৈঠকে গৃহীত সিদ্ধান্ত।

  • মোঃ আলমগীর হোসেন
  • প্রকাশের সময় : ০২:২১:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ জুলাই ২০২৫
  • ৫১৬ বার পঠিত

মাইলস্টোনে বিমান দুর্ঘটনায় উপদেষ্টা পরিষদের বৈঠকে গৃহীত সিদ্ধান্তসমূহ

নিউজ ডেস্ক:

ঢাকা, ২৪ জুলাই ২০২৫: আজ বৃহস্পতিবার সকালে প্রধান উপদেষ্টার কার্যালয়ে উপদেষ্টা পরিষদের নিয়মিত বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকের শুরুতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় নিহতদের স্মরণে শোক প্রস্তাব গ্রহণ করা হয়েছে, তাঁদের আত্মার প্রতি সম্মান জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়েছে এবং নিহতদের রুহের মাগফিরাত কামনা করে মোনাজাত করা হয়েছে।

মর্মান্তিক এ দুর্ঘটনায় নিহতদের পরিবার এবং আহতদের চিকিৎসাসেবায় সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় সকল সহায়তা দেওয়ার সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এ লক্ষ্যে শিক্ষা মন্ত্রণালয় স্কুল কর্তৃপক্ষের সাথে আলোচনা করে পরবর্তী পদক্ষেপ নির্ধারণ করবে।

আজ উপদেষ্টা পরিষদের বৈঠকে স্কুলের নিহত দুজন শিক্ষককে রাষ্ট্রীয় সম্মাননা প্রদানের সিদ্ধান্ত হয়েছে। এই সম্মাননার বিস্তারিত অতিদ্রুত নির্ধারণ করা হবে।

নিহতদের আত্মার মাগফিরাত কামনা করে ও আহতদের সুস্থতা কামনা করে আগামীকাল সকল ধর্মীয় প্রতিষ্ঠানে বিশেষ প্রার্থনার সিদ্ধান্ত হয়েছে। ধর্ম মন্ত্রণালয় এ বিষয়ে প্রয়োজনীয় সমন্বয় করবে।

জনপ্রিয় সংবাদ

শেরপুর রঘুনাথ বাজার থানার মোড় ব্যবসায়ী সমিতি  নতুন আহ্বায়ক কমিটি গঠন। 

মাইলস্টোনে বিমান দুর্ঘটনায় উপদেষ্টা পরিষদের বৈঠকে গৃহীত সিদ্ধান্ত।

প্রকাশের সময় : ০২:২১:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ জুলাই ২০২৫