
শিরোনাম :
সাবেক সচিবের বাসা থেকে কোটি টাকা উদ্ধার।
-
গজনী নিউজ ২৪ ডেস্ক : - প্রকাশের সময় : ১২:১৩:৫৬ পূর্বাহ্ন, রবিবার, ১৮ অগাস্ট ২০২৪
- ২৫৫ বার পঠিত

ডিএমপি’র মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগ জানিয়েছে, শুক্রবার সন্ধ্যায় অভিযান চালিয়ে শাহ কামালের রাজধানীর মোহাম্মদপুরের বাবর রোডের এফ-ব্লকের ২৯/২ ও ৩ নম্বর বাড়ি থেকে এসব অর্থ উদ্ধার করা হয়েছে। এর মধ্যে রয়েছে ৩ কোটি ১ লাখ ১০ হাজার ১৬৬ বাংলাদেশি টাকা ও ৭৪ হাজার ৪শ’ টাকা সমমূল্যের প্রাইজবন্ড। এছাড়াও ১০ লাখ ৩ হাজার ৩০৬ টি বিদেশি মুদ্রা উদ্ধার করা হয়েছে। এসব বিদেশি মুদ্রার মধ্যে, ৩ হাজার ডলার, ১৩শ’ ২০ মালয়েশিয়ান রিঙ্গিত, ২ হাজার ৯৬৯ সৌদি রিয়াল, ৪ হাজার ১২২ সিংগাপুর ডলার, ১৯শ’ ১৫ অস্ট্রেলিয়ান ডলার, ৩৫ হাজার কোরিয়ান ইয়ান ও ১৯৯ চীনা মুদ্রা রয়েছে। অভিযোগ উঠেছে শাহ কামাল দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব থাকাকালে বিভিন্ন বদলি, কেনাকাটা ও উন্নয়ন কাজসহ বিভিন্ন উৎস থেকে অবৈধ এসব অর্থগ্রহণ করেছিলেন।
ট্যাগস :
National. International
জনপ্রিয় সংবাদ










