ঢাকা ০৮:২০ অপরাহ্ন, শনিবার, ৩০ মে ২০২৬, ১৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
Logo শেরপুর রঘুনাথ বাজার থানার মোড় ব্যবসায়ী সমিতি  নতুন আহ্বায়ক কমিটি গঠন।  Logo শেরপুর জেলা পরিষদের প্রশাসক কে শেরপুর চেম্বার অব কমার্স ইন্ডাস্ট্রির সম্বর্ধনা। Logo শেরপুরে গরিব- অসহায়দের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ Logo শেরপুর চকপাঠক ২৩০ টি পরিবারে দুস্থদের মাঝে ঈদ উপহার বিতরণ।  Logo শেরপুরে জেলা পরিষদের নতুন প্রশাসক হলেন এবিএম মামুনুর রসিদ পলাশ। Logo চকপাঠক বাইতুন নূর সমাজ ও মসজিদ কমিটির যৌথ উদ্যোগকে ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠিত হয়। Logo শেরপুরে শিশুদের দৌড় প্রতিযোগিতার এইমস কিডস সিরিজের জার্সি উন্মোচন। Logo তৌহিদ ভিত্তিক রাষ্ট্র গঠনের বিকল্প নেই শীর্ষক কর্মী সম্মেলনে নিজাম উদ্দিন। Logo শেরপুর মুফতী খলীলুর রহমান নূরানী ও হাফিজিয়া মাদরাসা বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণ। Logo শেরপুর বায়তুন নূর কল্যান সমাজের ৫১ সদস্য কমিটি গঠন।

সাবেক সচিবের বাসা থেকে কোটি টাকা উদ্ধার।

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সাবেক সিনিয়র সচিব মো. শাহ কামালের মোহাম্মদপুরের বাসা থেকে বিপুল পরিমাণ দেশি-বিদেশি মুদ্রা উদ্ধার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ।

ডিএমপি’র মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগ জানিয়েছে, শুক্রবার সন্ধ্যায় অভিযান চালিয়ে শাহ কামালের রাজধানীর মোহাম্মদপুরের বাবর রোডের এফ-ব্লকের ২৯/২ ও ৩ নম্বর বাড়ি থেকে এসব অর্থ উদ্ধার করা হয়েছে। এর মধ্যে রয়েছে ৩ কোটি ১ লাখ ১০ হাজার ১৬৬ বাংলাদেশি টাকা ও ৭৪ হাজার ৪শ’ টাকা সমমূল্যের প্রাইজবন্ড। এছাড়াও ১০ লাখ ৩ হাজার ৩০৬ টি বিদেশি মুদ্রা উদ্ধার করা হয়েছে। এসব বিদেশি মুদ্রার মধ্যে, ৩ হাজার ডলার, ১৩শ’ ২০ মালয়েশিয়ান রিঙ্গিত, ২ হাজার ৯৬৯ সৌদি রিয়াল, ৪ হাজার ১২২ সিংগাপুর ডলার, ১৯শ’ ১৫ অস্ট্রেলিয়ান ডলার, ৩৫ হাজার কোরিয়ান  ইয়ান ও ১৯৯ চীনা মুদ্রা রয়েছে। অভিযোগ উঠেছে শাহ কামাল দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব থাকাকালে বিভিন্ন বদলি, কেনাকাটা ও উন্নয়ন কাজসহ বিভিন্ন উৎস থেকে অবৈধ এসব অর্থগ্রহণ করেছিলেন।
বিষয়টি নিশ্চিত করে ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার ওবায়দুর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বাবর রোডের ওই বাসায় অভিযান চালানো হয়। তবে টাকা উদ্ধার করা হলেও এ ঘটনায় এখনো কাউকে গ্রেপ্তার করা যায়নি। তিনি বলেন, অবৈধভাবে উপার্জিত এসব অর্থ সাবেক সচিব শাহ কামাল বাসায় রেখেছিলেন। সরকার পরিবর্তনের পর তিনি আত্মগোপনে চলে গেছেন, তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

শেরপুর রঘুনাথ বাজার থানার মোড় ব্যবসায়ী সমিতি  নতুন আহ্বায়ক কমিটি গঠন। 

সাবেক সচিবের বাসা থেকে কোটি টাকা উদ্ধার।

প্রকাশের সময় : ১২:১৩:৫৬ পূর্বাহ্ন, রবিবার, ১৮ অগাস্ট ২০২৪