
মোঃ আলমগীর হোসেন :
বাংলাদেশের ন্যায় শেরপুরে সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে।চলমান আন্দোলনে দেশজুড়ে নিরাপত্তার জন্য এরই অংশ হিসেবে ১৯পদাতিক ডিভিশনের ১৩বীরের সেনা সদস্যরা শেরপুর শহরের শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি স্টেডিয়ামে সেনাবাহিনীর অস্থায়ী ক্যাম্প স্থাপন করে। বুধবার সকাল ১১টা ১৪মিনিটে এই ক্যাম্প পরিদর্শন করতে আসেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। এসময় তিনি ক্যাম্পের সদস্যের খোঁজ-খবর নেন এবং পরিস্থিতি শান্ত রয়েছে বলে জানান।
এসময় অন্যান্যদের মধ্যে সেনাপ্রধানের সাথে আরও উপস্থিত ছিলেন, সিজিএস লেফ. জেনারেল মোহাম্মদ শাহিনূল হক, কিউএমজি লেফ. জেনারেল মুজিবুর রহমান, ১৯পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল মোহাম্মদ মাসিয়ুর রহমান। এছাড়াও উপস্থিত ছিলেন শেরপুর-১ সদর আসনের সাংসদ আলহাজ¦ মো. ছানোয়ার হোসেন ছানু, শেরপুর-২ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনের সাংসদ এ.ডি.এম শহিদুল ইসলাম, জেলা পরিষদ চেয়ারম্যান হুমায়ুন কবির রুমান, পৌর মেয়র আলহাজ¦ গোলাম মোহাম্মদ কিবরীয়া লিটন, উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ¦ মো. রফিকুল ইসলামসহ অনেকেই।
গজনী নিউজ ২৪ ডেস্ক : 









