
শেরপুর নন্দীর বাজারে উদ্বোধন হলো পল্লী বিদ্যুৎ সমিতির জোনাল অফিস।
শেরপুর প্রতিনিধি: মোঃ আলমগীর হোসেন।
শেরপুর নন্দীর বাজার মুকসুদপুর নয়াপাড়া উদ্বোধন করা হলো শেরপুর পল্লী বিদ্যুৎ সমিতির জোনাল অফিস।
মঙ্গলবার (১৩ আগষ্ট) বিকেল ৪ ঘটিকায় প্রধান অতিথি হিসেবে শেরপুর ডায়বেটিক সমিতি সভাপতি
রাজিয়া সামাদ ডালিয়া উপস্থিত থেকে এর উদ্বোধন করেন।
শেরপুর পল্লী বিদ্যুৎ সমিতির সভাপতি জনাব মোঃ আতিকুল আলমের সভাপতিত্বে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রকৌশলী মোঃ মাইনউদ্দীন আহমদ।জেনারেল ম্যানেজার শেরপুর পল্লী বিদ্যুৎ সমিতি। এ সময় বক্তব্য দেন কামারের চর কলেজের প্রভাষক জুলহাস উদ্দিন। চরমোচারিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ আব্দুল হামিদ পল্লী বিদ্যুৎ সমিতি ও বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ। এসময় বক্তারা বলেন , নন্দীর বাজার সাব-জোনাল অফিস হওয়ায় এর আওতাধিন ৫ টি ইউনিয়নের ১.৫০০০০ এক লক্ষ পঞ্চাশ হাজার গ্রাহক সেবা গ্রহনের ক্ষেত্রে ১৫ কিলোমিটার দুরত্ব লাঘব হলো। এর ফলে গ্রাহক সেবার মান বৃদ্ধির পাশাপাশি ভোগান্তির পরিমান হ্রাস করা সম্ভব হবে।
গজনী নিউজ ২৪ ডেস্ক : 









