
শেরপুর প্রতিনিধি:
শেরপুর চকপাঠক বাইতুন নুর সমাজের উদ্যেগে বুধবার (১৮ মার্চ) বিকেল ৪:০০ঘটিকায় সমাজের অস্থায়ী কার্যালয় মো: রাশেদুল হোসেন ডিয়ারের মার্কেটে এলাকার দুস্থদের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়।
জানা গেছে ৫৫৬টি পরিবার নিয়ে সমাজটি গঠিত।সমাজের ২৩০ টি পরিবারের মাঝে ঈদ উপহার হিসেবে শাড়ি, লুঙ্গী,পাঞ্জাবী বিতরণ করেছে। বায়তুন নূর সমাজ কমিটির অঙ্গীকার,সমাজে মাদক ও জুয়া মুক্ত এবং বাল্যবিবাহ মুক্ত করা, দুর্নীতি ও মাদকের বিরুদ্ধে আমরা যুদ্ধ করবো। সকলে মিলে সমাজ টা কে তিলোত্তমা করে গড়ে তুলতে হবে।ঈদের আনন্দ সবার সঙ্গে ভাগাভাগি করাই তাদের মূল লক্ষ্য। সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোকে সংঘঠনের দায়িত্ব হিসেবে দেখতে চান সমাজের নেতৃবৃন্দরা।
এসময় উপস্থিত ছিলেন, শেরপুর প্রেসক্লাবের সভাপতি, কাকন রেজা, বিশিষ্ট শিল্পপতি হোসাইন মোহাম্মদ আল আমিন, সমাজের প্রধান উপদেষ্টা এডভোকেট জহুরুল হাসান মুকুল( পিপি), আড়াই আনী সমাজের সভাপতি লালন মোল্লা, নয়ানী সমাজের সভাপতি আক্রামুজ্জামান বাবুল,চকপাঠক বায়তুন নূর সমাজের সভাপতি মোঃ রাশেদুল হোসেন ডিয়ার, সাধারণ সম্পাদক তজি মিয়া, জেলা শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম হানিফ, জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল আরিফ, সাবেক জাতীয় ক্রীড়াবিদ ও সাংবাদিক, মো:আলমগীরসহ প্রিন্ট এবং ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন।
গজনী নিউজ ২৪ ডেস্ক : 








