
শেরপুর প্রেসক্লাবের কমিটি গঠন নিয়ে জেলা বিএনপির প্রেস বিজ্ঞপ্ত
শেরপুর প্রতিনিধি: মোঃ আলমগীর হোসেন :
শেরপুর প্রেসক্লাবের কমিটি গঠন নিয়ে প্রেস বিজ্ঞপ্তি দিয়েছে শেরপুর জেলা বিএনপি। গতকাল সোমবার রাতে জেলা বিএনপির সভাপতি মো. মাহমুদুল হক রুবেল ও সাধারণ সম্পাদক মো. হজরত আলীর যৌথ স্বাক্ষরে বিজ্ঞপ্তিটি দেওয়া হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘বিগত ২১ আগস্ট শেরপুর প্রেসক্লাবের কাকন রেজাকে সভাপতি ও মাসুদ হাসান বাদলকে সাধারণ সম্পাদক করে ২২ সদস্যবিশিষ্ট কার্যকরী কমিটি গঠন করা হয়েছে, যা বিভিন্ন পত্রপত্রিকায় ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত হয়েছে। এ ব্যাপারে জেলা বিএনপির নেতারাসহ আমরা কেউ অবগত নই। জেলার সব সাংবাদিকের সঙ্গে সমন্বয় করে একটি সুন্দর ও শক্তিশালী কমিটি গঠন করার আউবান জানান।’
শেরপুর প্রেসক্লাব সূত্রে জানা যায়, ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের পতনের পর ২১ আগস্ট শেরপুর প্রেসক্লাবের কয়েক জন সাংবাদিক গোপনে বৈঠক করে সৈরাচারী কায়দায় ২২ সদস্য বিশিষ্ট একটি কার্যকরী কমিটি গঠন করেন। এই কমিটি ২২ তারিখ সকালে প্রকাশ হলে আন্দোলন শুরু করে জেলার প্রায় শতাধিক গনমাধ্যমকর্মী। সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয় ব্যাপক সমালোচনা।
গনমাধ্যমকর্মীদের আন্দোলন থামাতে গতকাল রাতে জেলা বিএনপির প্যাডে সুন্দর ও শক্তিশালী প্রেস ক্লাবের কমিটি গঠন করার ব্যাপারে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেন।
এ ব্যাপারে শেরপুর জেলা বিএনপির সাধারন সম্পাদক হজরত আলী বলেন, আন্দোলনরত সাংবাদিকদের কাছ থেকে আমি জানতে পারি, গনতান্ত্রিক উপায়ে শেরপুর প্রেসক্লাবের কমিটি গঠন না করে কয়েকজন সাংবাদিক মিলে একটি পরিবার তান্ত্রিক প্রেসক্লাবের কমিটি গঠন করেছে। এটা করাতে শেরপুর জেলার বহু সাংবাদিক আন্দোলন শুরু করে দেয়। সাংবাদিকদের শান্ত রাখতে আমরা সভাপতি সাধারন সম্পাদক মিলে একটি বিজ্ঞপ্তি দিয়েছি।
গজনী নিউজ ২৪ ডেস্ক : 









