শেরপুর প্রতিনিধি: মোঃ আলমগীর হোসেন
যাহা বিভিন্ন পত্র পত্রিকায় ও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত হয়েছে। এ ব্যাপারে শেরপুর জেলার সুশীল সমাজ থেকে শুরু করে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ রাজনৈতিক নেতৃবৃন্দসহ এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।
এ ব্যাপারে জেলা বিএনপির একটি প্রেস বিজ্ঞপ্তি মাধ্যমে জানানো হয়। শেরপুর জেলা বিএনপি'র সভাপতি মাহমুদুল হক রুবেল ও সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ হযরত আলী এই মর্মে অবগত হয়েছি যে, বিগত ২১-০৮-২০২৪ইং তারিখে শেরপুর প্রেস ক্লাবের জনাব-কাকন রেজাকে সভাপতি ও মাসুদ হাসান বাদলকে সাধারণ সম্পাদক করে একটি ২২ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটি গঠন করা হয়েছে। যাহা বিভিন্ন পত্র পত্রিকায় ও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত হয়েছে। এ ব্যাপারে শেরপুর জেলা বিএনপি'র নেতৃবৃন্দ সহ আমরা কেহ অবগত নই। পরবর্তীতে সকল সাংবাদিকদের সাথে সমন্বয় করে একটি সুন্দর ও শক্তিশালী কমিটি গঠন করা হবে।