
শেরপুর প্রতিনিধি: মোঃ আলমগীর হোসেন
আজ ২৩ আগষ্ট জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ হযরত আলীর বাসভবনে জেলা বিএনপির এক জরুরি সভা অনুষ্ঠিত হয়। জেলা বিএনপির সভাপতি মাহমুদুল হক রুবেলের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব হযরত আলীসহ অন্যান্য নেতৃবৃন্দ।
এসময় জেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতা, উপজেলা ও পৌর বিএনপির সভাপতি সাধারণ সম্পাদক, অঙ্গ ও সহযোগী দলসমূহের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় জানানো হয়, কিছু কিছু লোক দলের ভাবমূর্তি ক্ষুণ্ন করার জন্য নানা অপকর্মের সঙ্গে জড়িয়ে পড়ছে। যার কোন দায়িত্ব দল নিবেনা। শুধু তাই নয় এসবের সাথে কেউ জড়িত থাকলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে। ধন্যবাদ জানান জেলা বিএনপি সহ সকল অঙ্গ ও সহযোগী সংঘঠনের নেতৃবৃন্দদের, যারা গত ৭আগষ্ট থেকে অতন্দ্র প্রহরীর মতো এখন পর্যন্ত যারা জনগণের জানমালের নিরাপত্তার কাজে নিয়োজিত ছিলেন।