
শেরপুর প্রেস ক্লাবের কমিটি বাতিল ঘোষণা।
শেরপুর প্রতিনিধি: মোঃ আলমগীর হোসেন
শেরপুর প্রেস ক্লাব কে নিয়ে গত ২১ আগষ্ট একতরফা ভাবে, কাকন রেজা কে সভাপতি আঃ রফিক মজিদ কার্যকরী সভাপতি এবং মাসুদ হাসান বাদল কে সাধারণ সম্পাদক করে ২২ সদস্য বিশিষ্ট একটি কার্যকরী কমিটি গঠন করে, যা শেরপুরের পেশাদার সাংবাদিকরা এই কমিটির ব্যাপারে অবগত নয়।
যাহা বিভিন্ন পত্র পত্রিকায় ও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত হয়েছে। এ ব্যাপারে শেরপুর জেলার সুশীল সমাজ থেকে শুরু করে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ রাজনৈতিক নেতৃবৃন্দসহ এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।
এ ব্যাপারে জেলা বিএনপির একটি প্রেস বিজ্ঞপ্তি মাধ্যমে জানানো হয়। শেরপুর জেলা বিএনপি’র সভাপতি মাহমুদুল হক রুবেল ও সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ হযরত আলী এই মর্মে অবগত হয়েছি যে, বিগত ২১-০৮-২০২৪ইং তারিখে শেরপুর প্রেস ক্লাবের জনাব-কাকন রেজাকে সভাপতি ও মাসুদ হাসান বাদলকে সাধারণ সম্পাদক করে একটি ২২ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটি গঠন করা হয়েছে। যাহা বিভিন্ন পত্র পত্রিকায় ও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত হয়েছে। এ ব্যাপারে শেরপুর জেলা বিএনপি’র নেতৃবৃন্দ সহ আমরা কেহ অবগত নই। পরবর্তীতে সকল সাংবাদিকদের সাথে সমন্বয় করে একটি সুন্দর ও শক্তিশালী কমিটি গঠন করা হবে।
গজনী নিউজ ২৪ ডেস্ক : 









