ঢাকা ০৬:২৪ অপরাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
Logo শেরপুর জেলা পরিষদের প্রশাসক কে শেরপুর চেম্বার অব কমার্স ইন্ডাস্ট্রির সম্বর্ধনা। Logo শেরপুরে গরিব- অসহায়দের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ Logo শেরপুর চকপাঠক ২৩০ টি পরিবারে দুস্থদের মাঝে ঈদ উপহার বিতরণ।  Logo শেরপুরে জেলা পরিষদের নতুন প্রশাসক হলেন এবিএম মামুনুর রসিদ পলাশ। Logo চকপাঠক বাইতুন নূর সমাজ ও মসজিদ কমিটির যৌথ উদ্যোগকে ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠিত হয়। Logo শেরপুরে শিশুদের দৌড় প্রতিযোগিতার এইমস কিডস সিরিজের জার্সি উন্মোচন। Logo তৌহিদ ভিত্তিক রাষ্ট্র গঠনের বিকল্প নেই শীর্ষক কর্মী সম্মেলনে নিজাম উদ্দিন। Logo শেরপুর মুফতী খলীলুর রহমান নূরানী ও হাফিজিয়া মাদরাসা বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণ। Logo শেরপুর বায়তুন নূর কল্যান সমাজের ৫১ সদস্য কমিটি গঠন। Logo শেরপুর নন্দীর বাজারে উদ্বোধন হলো পল্লী বিদ্যুৎ সমিতির জোনাল অফিস। 

শেরপুরে প্রেসক্লাবের কমিটি গঠনকল্পে জেলা ও উপজেলার সাংবাদিকদের সাথে আলোচনা সভা অনুষ্ঠিত।

  • মোঃ আলমগীর হোসেন
  • প্রকাশের সময় : ০৫:৫০:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ সেপ্টেম্বর ২০২৪
  • ৬২৫ বার পঠিত

Oplus_0

নিজস্ব প্রতিনিধি:

ঐতিহ্যবাহী শেরপুর প্রেসক্লাবের কমিটি গঠনকল্পে জেলা ও উপজেলায় কর্মরত নবীন প্রবীণ সাংবাদিকদের সাথে নিয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ৩ সেপ্টেম্বর মঙ্গলবার সকাল ১১টায় জেলা শহরের মাধবপুর উৎসব কমিউনিটি সেন্টারে শেরপুর প্রেসক্লাবের আয়োজনে ওই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

শেরপুর প্রেসক্লাব সাধারণ সম্পাদক আদিল মাহমুদ উজ্জলের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন এবং সভাপতিত্বে করেন শেরপুর প্রেসক্লাব সিনিয়র সহ-সভাপতি এসএম শহিদুল ইসলাম, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সিনিয়র সাংবাদিক আবুল হাশিম, সাবেক সহ- সাংগঠনিক সম্পাদক জিএইচ হান্নান।

এছাড়াও অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন শেরপুর প্রেসক্লাবের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক মারুফুর রহমান, নালিতাবাড়ী প্রেসক্লাব সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম মনির, সাংবাদিক মোঃ হারুনূর রশীদ, জাহাঙ্গীর আলম তালুকদার, শফিউল আলম লাভলু, মনজুরুল ইসলাম মঞ্জু, জাকীয়া পারভীন প্রমুখ।

এসময় বক্তারা, ছাত্র জনতার গণঅভ্যুত্থানে শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের পতন ঘটলে কয়েকদিন পর রাতের আধারে সাংবাদিকদের বাড়ি বাড়ি গিয়ে সকল সাংবাদিকদের অংশগ্রহণের মাধ্যমে একটি কমিটি গঠন হবে বলে তাদের কাছ থেকে স্বাক্ষর নিয়ে পরদিন ২২ আগস্ট সন্ধ্যায় কয়েকজন সাংবাদিক মিলে প্রেসক্লাবের তালা ভেঙ্গে ভেতরে প্রবেশ করে একটি ২২ সদস্য বিশিষ্ট কমিটির ঘোষণা দেয়। কিন্তু এ কমিটি গঠনের পর শেরপুর জেলায় কর্মরত সাংবাদিকদের মাঝে বিরূপ প্রতিক্রিয়া দেখা যায়। উঠে সমালোচনার এবং নিন্দার ঝড়। তারা বিএনপির নেতৃবৃন্দের নাম ভাঙ্গিয়ে কমিটি গঠন করে এবং এতে করে ওই নেতৃবৃন্দের মাঝে এক বিরূপ প্রতিক্রিয়া দেখা দেয় বলে আলোচনা সভায় এমনটাই অভিযোগ করেন। পরবর্তীতে জেলা বিএনপির ওই কমিটি সম্পর্কে অবগত নয় বলে এক প্রেস বিজ্ঞপ্তি প্রদান করা হয়।

অপরদিকে আলোচনায় উপস্থিত সকল সাংবাদিকদের দাবি জেলায় সাংবাদিকদের কল্যাণে কাজ করার লক্ষ্যে সকলের অংশগ্রহণে প্রেসক্লাবের কমিটি গঠন করা হোক। এসময় সিনিয়র সাংবাদিকরা শীঘ্রই সকলের মতামতের ভিত্তিতে শেরপুর প্রেসক্লাবের কমিটি গঠন করা হবে বলে তারা উপস্থিত সাংবাদিকদের আশ্বস্থ করেন।

সভায় শেরপুর জেলা এবং উপজেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

শেরপুর জেলা পরিষদের প্রশাসক কে শেরপুর চেম্বার অব কমার্স ইন্ডাস্ট্রির সম্বর্ধনা।

শেরপুরে প্রেসক্লাবের কমিটি গঠনকল্পে জেলা ও উপজেলার সাংবাদিকদের সাথে আলোচনা সভা অনুষ্ঠিত।

প্রকাশের সময় : ০৫:৫০:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ সেপ্টেম্বর ২০২৪